Authority

About

Academic

Divisions

Center/Cell/Wing

Regional Center

Results

  • Online Admission

  • Notice

    Journal & Research

    Class postponed notice of Hons, MA & MSS Program (Date: 27-03-2026)       ||    আগামী ২৭ মার্চ অনুষ্ঠিতব্য মাননীয় উপাচার্য মহোদয়ের পরিচিতিমূলক সভা প্রসঙ্গে       ||    

    News and Events





    News & Event Title Picture

    বাউবি’র রংপুর আঞ্চলিক কেন্দ্রে “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ( Apr 26, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কর্তৃক আজ ২৬ এপ্রিল, ২০২৫খ্রি: তারিখ “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব আবু হাফিজ মোঃ ফজলে নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ... Read More

    বাউবি এসএসসি ভর্তি পরীক্ষা-২০২৫ কেন্দ্র পরিদর্শনে মাননীয় উপাচার্য মহোদয় ( Apr 26, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আজ ২৬ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার বিশ্ববিদ্যায়ের নির্ধারিত ২০ টি কেন্দ্রে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নন এমন ঝরে পড়া আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে পড়াশোনার সুযোগ প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছেন। ... Read More

    বাউবিতে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ ( Apr 21, 2025 )


    কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA), ইন্ডিয়া এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU) এর যৌথ উদ্যোগে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চারদিনব্যাপী এক প্রশিক্ষণ প্রোগ্রাম আজ ২১ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে মিডিয়া সেন্টারের প্রিভিউ থিয়েটারে শুরু হয়। ... Read More

    বাউবি খুলনা আঞ্চলিক কেন্দ্রে "শিক্ষার্থী সেবা সহজীকরণ ও সেবার গুণগত মান নিশ্চিতকরণ " কর্মশালা অনুষ্ঠিত ( Apr 20, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত " শিক্ষার্থী সেবা সহজীকরণ ও সেবার গুণগত মান নিশ্চিতকরণ" (১ম ব্যাচ) বিষয়ক এক কর্মশালা আজ ১৯ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ... Read More

    বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ উদযাপিত ( Apr 15, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বর্ষবরণ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আজ ১৫ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন বর্ণিল কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল ১১:০০ টায় উপাচার্যের পক্ষে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস এর নেতৃত্বে ... Read More

    বাউবি উপাচার্য মহোদয়ের এসএসসি প্রোগ্রামের ঢাকা মহানগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ( Apr 12, 2025 )


    শিক্ষার গুণগত মান বজায় রেখে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সন্তানকে নিয়ে পিতামাতার স্বপ্ন পুরণ এবং জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার্থীদেরকে নকল প্রবণতা পরিহার করে পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে। ... Read More

    বাউবিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ( Mar 26, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ ২৬ মার্চ ২০২৫ তারিখ বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ... Read More

    বাউবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল ( Mar 23, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ আয়োজিত “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ ২৩ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৪:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে এক দোয়া ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়। ... Read More

    বাউবিতে গাড়ি চালকদের জন্য "নিরাপদ গাড়ি চালনা ও শিষ্টাচার" বিষয়ক প্রেষণামূলক কর্মশালা ( Feb 27, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল আয়োজিত গাড়ি চালক ও গাড়ি চালকের সহকারীদের অংশগ্রহণে "নিরাপদ গাড়ী চালনা ও শিষ্টাচার" বিষয়ক প্রেষণামূলক এক দিনব্যাপী কর্মশালা ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার বাউবির গাজীপুরস্থ শিক্ষক সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ... Read More

    বাউবিতে অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত ( Feb 21, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে ... Read More

    শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই - বাউবি উপাচার্য ( Feb 9, 2025 )


    উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে আজ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রবিরার বেলা ২:০০ টায় “পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ... Read More

    ঐতিহ্যের মহেড়ায় বাউবি ইতিহাস বিভাগের শিক্ষা সফর ( Feb 9, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) টাঙ্গাইলের মহেড়া জমিদার বাড়িতে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বাড়িটি ঔপনিবেশিক বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে টিকে আছে। ১৮৯০ দশকের বেশ আগে জমিদার বাড়ীটি নির্মাণ করা হয়েছিল। ... Read More

    দেশের অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বাউবি বদ্ধপরিকর - উপাচার্য ( Feb 8, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস কর্তৃক আয়োজিত কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শনিবার “রিসার্চ ক্যাম্পিং-২০২৫” বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় সম্মেলন হলের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়। ... Read More

    মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে বই পড়ার বিকল্প নেই- বাউবি উপাচার্য ( Feb 6, 2025 )


    বাংলা একাডেমির মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫ এ অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথমবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণ, ঢাকায় স্টল বরাদ্দ নেয়া হয়। এ উপলক্ষ্যে গতকাল ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বুধবার বিকাল ৪:০০ টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯০ ও ৯৯১ নং বুক স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ বি এম ওবায়দুল ইসলাম। ... Read More

    কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’ এ অর্জিত ডিগ্রি দেশের আর্থসামাজিক ও প্রযুক্তিগত উন্নয়নে কাজে লাগাতে হবে - বাউবি উপাচার্য ( Jan 31, 2025 )


    ঢাকা সিটি কলেজের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত “গ্রাজুয়েশন সিরিমনি ২০২৫” আজ ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা সিটি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে নীল আকাশে বেলুন এবং ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ... Read More

    প্রকাশনায়, পাণ্ডুলিপি রচনা ও সম্পাদনায় সৃজনশীলতা ও পেশাদারিত্ব থাকতে হবে-বাউবি উপাচার্য ( Jan 27, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী “প্রকাশনা ও মুদ্রণ বিষয়ক” এক কর্মশালা আজ ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ সোমবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ই-লার্নিং সেন্টারে অনুষ্ঠিত হয়। ... Read More

    বাউবির উপাচার্যের চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা ( Jan 26, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ ২৬ জানুয়ারি ২০২৫ তারিখ রবিবার বিশ্ববিদ্যলয়ের (বাউবি) নির্মাণাধীন চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্র সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন অফিস ভবনের স্থগিতকৃত কাজ পুনরায় শুরু করার ... Read More

    বাউবিতে ইউজিসি কর্তৃক “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য Intellectual Property Rights নিশ্চিতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ( Jan 21, 2025 )


    বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মেধাসম্পদ সুরক্ষা ও গবেষণামানকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ২০১৮-২০৩০ এর অ্যাকশন প্ল্যান ১৯ ‘‘Ensuring intctual property rights for university faculty’’ এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মেধাস্বত্ব অধিকার নিশ্চিতকরণের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এ বিষয়ে উদ্বুদ্ধকরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে অবহিতকরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ‘‘Intellectual Property Rights’’ নিশ্চিতকরণ ... Read More

    শিক্ষার্থী কেন্দ্রিক কারিকুলাম বাস্তবায়ন করাই বাউবির মূখ্য উদ্দেশ্য- বাউবি উপাচার্য ( Jan 20, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের কারিকুলাম লে-আউট ও সিলেবাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত গতানুগতিক হওয়ার সুযোগ নেই। কারণ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সমান সুযোগ নিয়ে পড়াশুনা চালিয়ে যেতে পারেন না। শিক্ষাক্ষেত্রে তাদেরকে অনেক প্রতিকূলতা ও বাঁধা অতিক্রম করতে হয়। ... Read More

    তদবির কোন বিবেচ্য বিষয় নয়, কর্মক্ষেত্রে সঠিকভবে দায়িত্ব পালনকারীদের যথাযথ মূল্যায়ন করা হবে - বাউবি উপাচার্য ( Jan 19, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস বিভাগ আয়োজিত “শিক্ষার্থী সেবার মান বৃদ্ধি ও কাজের গতিশীলতা আনয়ন” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা আজ ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০ টায় বাউবির কেন্দ্রীয় অডিটরিয়ামের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ... Read More

    © 2026 Bangladesh Open University . All Rights Reserved. Developed & Maintenance by Computer Division, BOU.