Authority

About

Academic

Divisions

Center/Cell/Wing

Regional Center

Results

  • Online Admission

  • Notice

    Journal & Research

    বাউবির এইচ এস সি পরীক্ষা ২০২৬ এর স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি       ||    বাউবি উপাচার্যের পরিচয়ে প্রতারণার চেষ্টা: সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান       ||    

    News and Events





    News & Event Title Picture

    ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ( Aug 11, 2026 )


    চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারানো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ... Read More

    জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বাউবি উপাচার্য ( Aug 10, 2026 )


    বাংলাদেশের ইতিহাসে জুলাই গণ-অভ্যুত্থান একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ অভ্যুত্থান দেশের তরুণ প্রজন্মের গণতন্ত্র, ন্যায়, সাম্য ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি মানবিক, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ ... Read More

    বাউবিতে পিএইচডি গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নে প্রথম সেমিনার ( Aug 10, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত পিএইচডি প্রোগ্রামের গবেষকদের গবেষণা কার্যক্রম মূল্যায়নের লক্ষ্যে প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ আগস্ট বাউবির গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের শিক্ষক কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ... Read More

    জুলাই গণঅভ্যুত্থান বাঙালির অন্যায় ও স্বৈরশাসনবিরোধী সংগ্রামের ধারাবাহিকতার উজ্জ্বল অধ্যায়- বাউবি উপাচার্য ( Aug 6, 2026 )


    জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আজ ০৫ আগস্ট ২০২৬ তারিখ বুধবার সেন্ট্রাল উইমেন্স কলেজ, ঢাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ... Read More

    বাউবির ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ( Aug 5, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখ মঙ্গলবার সকালে যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। এ সময়ে তিনি আজ আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। ... Read More

    জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়- বাউবি উপাচার্য ( Aug 3, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। এই আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। ... Read More

    দ্বিতীয় আন্তর্জাতিক দর্শন সম্মেলনে বাউবি উপাচার্যের অংশগ্রহণ ‘Philosophy for Peace’ ( Aug 2, 2026 )


    বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি (BPS) কর্তৃক আয়োজিত দু'দিনব্যাপী “2nd International Conference: Philosophy for Peace” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। ... Read More

    বাউবিতে এমডিএস ও এমসিসিজে প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ( Aug 1, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেছেন, বর্তমানে সাইবার অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ নতুন নতুন মাত্রা পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অপরাধবিষয়ক দক্ষ, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন পেশাজীবী গড়ে তোলা সময়ের দাবি। ... Read More

    বাউবির গবেষণায় নতুন মাইলফলক: প্রথম পিএইচডি ও দ্বিতীয় এমফিল ডিগ্রি অর্জন ( Jul 31, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে দুইজন গবেষক সফলভাবে পিএইচডি ও এমফিল গবেষণা সম্পন্ন করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত থিসিস মূল্যায়ন ও মৌখিক পরীক্ষায় তাঁদের গবেষণা সন্তোষজনকভাবে মূল্যায়িত হয় এবং বাউবি একাডেমিক কাউন্সিল তাঁদের গবেষণাকর্ম অনুমোদন প্রদান করে। ... Read More

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামের যোগদান ( Jul 28, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর নবনিযুক্ত কোষাধ্যক্ষ (Treasurer) হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম আজ ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) পূর্বাহ্নে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান উপস্থিত ছিলেন ... Read More

    বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা): চিকিৎসা প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমির উদ্যোগ ( Jul 28, 2026 )


    চিকিৎসকদের আল্ট্রাসোনোগ্রাফিতে দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে ব্যবহারিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রাজধানীর পান্থপথ-গ্রীন রোড সিগন্যালে প্রতিষ্ঠিত ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমি (Westfield Ultrasound Academy)-এর উদ্যোগে গত ২৬ জুলাই, ২০২৬ (রবিবার) দুপুর ২:৩০ মিনিটে গুডলাক সেন্টারে অবস্থিত ওয়েস্টফিল্ড আল্ট্রাসাউন্ড একাডেমিতে ... Read More

    বাউবিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রোগ্রামের কারিকুলাম চূড়ান্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ( Jul 21, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট’ প্রোগ্রামের কারিকুলাম চূড়ান্তকরণ বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে অনুষ্ঠিত হয়েছে। ... Read More

    বাউবিতে স্কুলসমূহের ডিনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত ( Jul 21, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর বিভিন্ন একাডেমিক স্কুলের (অনুষদ) ডিনদের অংশগ্রহণে চতুর্থ সমন্বয় সভা আজ ২১ জুলাই ২০২৬ তারিখ, মঙ্গলবার বেলা ১১:৩০ টায় উপাচার্যের গাজীপুরস্থ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ... Read More

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে "জাতীয় বাজেট ২০২৬-২৭ এর প্রতিফলন: শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ( Jul 20, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে “Reflections on National Budget 2026 -27: Education, Social Protection and Employment” (জাতীয় বাজেট ২০২৬-২৭ এর প্রতিফলন: শিক্ষা, সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থান) শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স অ্যান্ড ট্রেনিং সেন্টারের লেকচার গ্যালারিতে এই সেমিনারটি আয়োজিত হয়। ... Read More

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে Professional Development Training-এর মাসিক মেস নাইট অনুষ্ঠিত ( Jul 18, 2026 )


    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে Higher Education Acceleration & Transformation (HEAT) Project-এর আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পরিচালিত চার (০৪) মাসব্যাপী Professional Development Training (PDT)-এর অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাসিক Mess Night অনুষ্ঠিত হয়েছে। ... Read More

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ( Jul 16, 2026 )


    জেলা শিক্ষা অফিসের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ল্যাবরেটরি স্কুলে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আজ ১৬ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) বিকেল ৩:০০টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ... Read More

    বাউবিতে বিএড, বিএমএড, এমএড ও বিএড (অনার্স) প্রোগ্রামের পাঠ্যক্রম কমিটির যৌথ সভা অনুষ্ঠিত ( Jul 15, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড, বিএমএড, এমএড ও বিএড (অনার্স) প্রোগ্রামের পাঠ্যক্রম কমিটির যৌথ সভা আজ বুধবার (১৫ জুলাই) বেলা ১১:০০টায় স্কুল অব এডুকেশনের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ... Read More

    বাউবিতে জনসচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শনী: পরিবেশ সংরক্ষণ ও রবীন্দ্রচর্চায় নতুন বার্তা ( Jul 14, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) দেশের শিক্ষা, সংস্কৃতি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনুষ্ঠানিক শিক্ষা প্রোগ্রামের পাশাপাশি ধারাবাহিকভাবে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্কুলের উদ্যোগে পরিচালিত ১৯টি অনানুষ্ঠানিক প্রোগ্রামের ... Read More

    বাউবি’র এইচএসসি পরীক্ষা-২০২৬ নকলমুক্ত, স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত ( Jul 14, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা-২০২৬ সম্পূর্ণ নকলমুক্ত, স্বচ্ছ, সুশৃঙ্খল এবং পরীক্ষার্থীবান্ধব পরিবেশে আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে আজ ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:৩০টায় অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ... Read More

    বাউবির মাননীয় উপাচার্যের সঙ্গে কাওমী মাদরাসা প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত ( Jul 10, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে বাংলাদেশের কাওমী মাদরাসার শীর্ষস্থানীয় প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা আজ (০৯ জুলাই ২০২৬) দুপুর ১২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। ... Read More

    © 2026 Bangladesh Open University . All Rights Reserved. Developed & Maintenance by Computer Division, BOU.