বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং যুব উন্নয়ন অধিদপ্তর (DYD), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের (MOYS) মধ্যে আজ ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ বুধবার বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের একাডেমিক কাউন্সিলের সভা কক্ষে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) এর মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান এবং বাউবির উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. ওবায়দুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
Read More →