বাউবি এসএসসি ভর্তি পরীক্ষা-২০২৫ কেন্দ্র পরিদর্শনে মাননীয় উপাচার্য মহোদয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আজ ২৬ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার বিশ্ববিদ্যায়ের নির্ধারিত ২০ টি কেন্দ্রে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নন এমন ঝরে পড়া আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে পড়াশোনার সুযোগ প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছেন।
Read More →