Authority

About

Academic

Divisions

Center/Cell/Wing

Regional Center

Results

  • Online Admission

  • Notice

    Journal & Research

    বাউবির বিএ এবং বিএসএস পরীক্ষা-২০২৫ পরীক্ষা কেন্দ্র স্থানান্তর       ||    BA এবং BSS পরীক্ষা - ২০২৫ সংক্রান্ত সভার বিজ্ঞপ্তি       ||    
    BANGLADESH OPEN UNIVERSITY

    News & Events

    Latest news, events and activities of Bangladesh Open University.

    ● Jul 9, 2026

    বাউবি-তে ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক আলাপ ও চা-চক্র অনুষ্ঠিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব এডুকেশনের উদ্যোগে আয়োজিত আজ ৮ জুলাই, ২০২৬ তারিখ সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে "মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ' শীর্ষক একটি বিশেষ আলোচনা সভা ও চা-চক্র অনুষ্ঠিত হয়েছে।

    Read More →
    ● Jul 7, 2026

    'বাউবি মডেল স্টাডি সেন্টার'-এ এমএড প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) 'বাউবি মডেল স্টাডি সেন্টার'-এ ভর্তি হওয়া ২০২৬ শিক্ষাবর্ষের এমএড (২০২৬ ব্যাচ) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ সোমবার (০৬ জুলাই ২০২৬) সকাল ১০:০০টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে স্কুল অব এডুকেশনের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়েছে।

    Read More →
    ● Jul 5, 2026

    দেশব্যাপী বাউবি’র এমএড প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত স্কুল অব এডুকেশনের অধীনে মাস্টার অব এডুকেশন (এমএড) প্রোগ্রামের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের (২০২৬ ব্যাচ) প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আজ ০৩ জুলাই ২০২৬ তারিখে দেশের বিভিন্ন স্টাডি সেন্টারে একযোগে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    Read More →
    ● Jul 5, 2026

    বাউবির স্নাতক (সম্মান) ও এলএলবি (সম্মান) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রো-উপাচার্য (শিক্ষা)

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত স্নাতক (সম্মান) এবং স্কুল অব 'ল' পরিচালিত এলএলবি (সম্মান) প্রোগ্রামের চলমান পরীক্ষার ঢাকা আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্র আজ ০৪ জুন ২০২৬ তারিখ সকালে পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান।

    Read More →
    ● Jul 3, 2026

    বাউবির অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফি মওকুফ কমিটির সভা অনুষ্ঠিত

    আর্থিক অসচ্ছলতা বা শারীরিক প্রতিবন্ধকতা যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) অসচ্ছল ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের কোর্স ও রেজিস্ট্রেশন ফি মওকুফ সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই এবং চূড়ান্ত তালিকা প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় (২য়) সভা অনুষ্ঠিত হয়েছে।

    Read More →
    ● Jun 30, 2026

    বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আসন্ন ৬ষ্ঠ সমাবর্তন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রাথমিক প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সভাপতিত্বে

    Read More →
    ● Jun 30, 2026

    বাউবির ২০২৬–২০২৭ অর্থবছরের মূল এবং ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট অনুমোদন

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বোর্ড অব গভর্নরস (বিওজি)-এর ২০১তম (বিশেষ) সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। বা

    Read More →
    ● Jun 29, 2026

    বাউবিতে ‘একাডেমিক লেখালেখি: কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER) ও চৌর্যবৃত্তি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘একাডেমিক লেখালেখি: কপিরাইট, উন্মুক্ত শিক্ষাসামগ্রী (OER) ও চৌর্যবৃত্তি’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার (২৯ জুন ২০২৬) সকাল ৯:০০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

    Read More →
    ● Jun 28, 2026

    “একজন সৈনিক থেকে রাষ্ট্রনায়ক” প্রামাণ্যচিত্র নির্মাণকাজ পরিদর্শনে বাউবি

    “একজন সৈনিক থেকে রাষ্ট্রনায়ক” প্রামাণ্যচিত্র নির্মাণকাজ পরিদর্শনে বাউবি উপাচার্যবাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্মভিত্তিক “একজন সৈনিক থেকে রাষ্ট্রনায়ক” শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে।

    Read More →
    ● Jun 23, 2026

    বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে ‘বার কাউন্সিল এনরোলমেন্ট প্রসেস’ সংক্রান্ত ওয়ার্কশপ

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব ল-এর অধীনে ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি’-এর উদ্যোগে “From Graduate to Advocate: Navigating the Bar Council Enrolment Process” শীর্ষক এক বিশেষ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ১১:০০টায় বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ৯০১ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

    Read More →
    ● Jun 22, 2026

    বাউবি উপাচার্যের সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম আজ সোমবার (২২ জুন ২০২৬) সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সৌজন্য সাক্ষাৎ করেন।

    Read More →
    ● Jun 22, 2026

    বাউবিতে ‘ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আজ ২২ জুন ২০২৬ তারিখ সোমবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাস-এর শিক্ষক সেমিনার হলে ‘ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ’ কর্মসূচির ১ম ও ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। প্রথম ব্যাচের দুই দিনব্যাপী (২২ ও ২৩ জুন) প্রশিক্ষণ আজ শুরু হয় এবং দ্বিতীয় ব্যাচের দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) প্রশিক্ষণ শুরু হবে আগামী বুধবার।

    Read More →
    ● Jun 21, 2026

    শুধু সনদ নয়, আত্মবিশ্বাসী,দক্ষ ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে: বাউবি উপাচার্য

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প কলেজ 'ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স,' মোহাম্মদপুর, ঢাকা এর বর্ণাঢ্য আয়োজনে “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬” আজ ২১ জুন ২০২৬ তারিখ রবিবার সকাল ১০:০০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

    Read More →
    ● Jun 17, 2026

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাহিদাভিত্তিক কারিকুলাম উন্নয়নে স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

    শিক্ষার গুণগত মানোন্নয়ন, অংশীজনদের চাহিদা নিরূপণ এবং যুগোপযোগী কারিকুলাম উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এবং কানাডাভিত্তিক কমনওয়েলথ অব লার্নিং (COL)-এর আওতাধীন কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)-এর যৌথ উদ্যোগে “Stakeholder Consultation for Needs Assessment and Curriculum Design” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

    Read More →
    ● Jun 16, 2026

    বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসে দীর্ঘমেয়াদী "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০" এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন ২০২৬) সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. মঞ্জুরুল করিম রনি।

    Read More →
    ● Jun 15, 2026

    বাউবিতে স্কুলসমূহের ডিনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর বিভিন্ন একাডেমিক স্কুলের (অনুষদ) ডিনদের অংশগ্রহণে তৃতীয় সমন্বয় সভা আজ ১৫ জুন ২০২৬ তারিখ, সোমবার বেলা ১১:০০ টায় উপাচার্যের গাজীপুরস্থ কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত

    Read More →
    ● Jun 12, 2026

    বাউবিতে দুই নতুন প্রো-উপাচার্যের যোগদান

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) প্রো-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। শুক্রবার (১২ জুন) পূর্বাহ্ণে তাঁরা নিজ নিজ দায়িত্বে যোগদান করেন।

    Read More →
    ● Jun 9, 2026

    বাউবিতে “কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা ও অফিস প্রশাসন” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Strategic Human Resource Management and Office Administration” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৯ জুন ২০২৬) সকাল ৯টায় বাউবির টিচার্স কনফারেন্স হলে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।

    Read More →