Authority

About

Academic

Divisions

Center/Cell/Wing

Regional Center

Results

  • Online Admission

  • Notice

    Journal & Research

    বাউবির এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ১৬ ও ১৭ জানুয়ারির পরীক্ষা স্থগিত       ||    সাবেক প্রধানমন্ত্রী ও বাউবির প্রতিষ্ঠাতা চ্যান্সেলর বেগম খালেদা জিয়া-র স্মরণে বাউবিতে শোকসভা       ||    

    News and Events





    News & Event Title Picture

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ( Jan 28, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলটি যথাযথভাবে পরিচালিত হয়ে আসছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে স্কুলে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ... Read More

    ধারাবাহিক মানোন্নয়ন ও গবেষণায় জোর দিলে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন সম্ভব: বাউবি উপাচার্য ( Jan 28, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত বাউবির বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে "বৈশ্বিক স্বীকৃতির পথে অগ্রযাত্রা: বিশ্ববিদ্যালয়ের উচ্চতর র‍্যাংকিং অর্জনের কৌশল" বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ আজ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার সকাল ১০:০০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে (লেকচার গ্যালারী) অনুষ্ঠিত হয়। ... Read More

    উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর পরিবেশে “পিঠা উৎসব ২০২৬” অনুষ্ঠিত ( Jan 21, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে আজ বুধবার (২১ জানুয়ারি ২০২৬) স্কুল প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে “পিঠা উৎসব ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত দিনব্যাপী এ উৎসব আয়োজিত হয়। ... Read More

    ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত ( Jan 18, 2026 )


    বাংলাদেশে জার্মান বিশ্ববিদ্যালয়সমূহের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব জার্মান ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ (AAGUB)-এর উদ্যোগে আজ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত গ্যোথে-ইনস্টিটিউট-এ বাংলাদেশে নিযুক্ত মাননীয় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ-এর সম্মানে ... Read More

    বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ ( Jan 13, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম-এর নির্দেশনায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার”শীর্ষক এক প্রশিক্ষণ আজ ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি এন্ড ই-লার্নিং সেন্টারে (আইভিসিআর-১) অনুষ্ঠিত হয়। ... Read More

    বাউবিতে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি চুক্তিপত্র স্বাক্ষর ( Jan 12, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্যোগে আজ ১২ জানুয়ারি ২০২৬, সোমবার সকাল ১০টায় বাউবির গাজীপুর ক্যাস্পাসে মহান মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা বৃত্তি প্রদানের লক্ষ্যে নির্বাচিত গবেষকদের সাথে এক চুক্তি স্বাক্ষরিত হয়। ... Read More

    সাবেক প্রধানমন্ত্রী ও বাউবির প্রতিষ্ঠাতা চ্যান্সেলর বেগম খালেদা জিয়া-র স্মরণে বাউবিতে শোকসভা ( Jan 7, 2026 )


    বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর প্রতিষ্ঠাতা চ্যান্সেলর ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও গভীর সম্মান প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এই শোকসভা অনুষ্ঠিত হয়। ... Read More

    উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিতকরণে বাউবিতে “আউটকাম-বেইজড এডুকেশন (OBE) কারিকুলাম ও বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) বাস্তবায়ন” বিষয়ক সেমিনার ( Jan 5, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে “আউটকাম-বেইজড এডুকেশন (OBE) কারিকুলাম প্রণয়ন, এক্রেডিটেশন ও বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) বাস্তবায়ন”শীর্ষক দিনব্যাপী এক সেমিনার আজ সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের (লেকচার গ্যালারীতে) অনুষ্ঠিত হয়। ... Read More

    বাউবির উপাচার্যের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত ( Jan 4, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে আজ রবিবার (৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চ্যান্সেলর, আপসহীন দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ... Read More

    দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাউবিতে কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত ( Jan 2, 2026 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর প্রতিষ্ঠাতা চ্যান্সেলর, গণতন্ত্রের অবিচল প্রতীক, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ... Read More

    বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত ( Dec 16, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। ... Read More

    বাউবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত ( Dec 15, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আজ ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন স্মরণীয় কর্মসূচির আয়োজন করা হয়। ... Read More

    বাউবির বিএড প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত : ভর্তি পরীক্ষা পরিদর্শন করলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ( Dec 13, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রামের ২০২৬ শিক্ষাবর্ষের (২৬তম ব্যাচ) ভর্তি পরীক্ষা আজ শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সারা দেশের ২৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ... Read More

    বাউবিতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ( Dec 2, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে আজ ০২ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার বাদ যোহর আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ... Read More

    কেনিয়ায় ACU আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য ( Nov 30, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেনিয়ার রাজধানী নাইরোবিতে The Association of Commonwealth Universities (ACU) ও University of Nairobi আয়োজিত ACU Council Meeting and Congress-এ অংশগ্রহণ শেষে আজ সকালে দেশে ফিরেছেন। ... Read More

    বাউবির ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন খালি করার নির্দেশ: শিক্ষার্থীদের রুম ত্যাগ ও অফিস কার্যক্রম স্থানান্তরের ঘোষণা ( Nov 23, 2025 )


    সাম্প্রতিক সময়ে দেশে বারবার ভূমিকম্প অনুভূত হওয়া এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের কম্পনের আশঙ্কা বিবেচনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রশাসন পুরাতন ভবনগুলোর নিরাপত্তা মূল্যায়নে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে আজ সকালে ভূমিকম্প ঝুঁকি হ্রাস ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর ... Read More

    চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন ( Nov 5, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০৫ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে (সেনগাঁও, আশিকাটি, চাঁদপুর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। ... Read More

    জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য ( Nov 3, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গতরাতে দেশে ফিরেছেন। উল্লেখ্য, তিনি গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ... Read More

    বাউবির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : “সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য” — বাউবি উপাচার্য ( Oct 21, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ আজ মঙ্গলবার গাজীপুর ক্যাম্পাসে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকাল ৯টায় জাতীয় পতাকা ও বাউবি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ... Read More

    পাইকগাছায় বাউবির উপ-আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন ( Oct 19, 2025 )


    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলায় আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একটি উপ-আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ... Read More

    © 2026 Bangladesh Open University . All Rights Reserved. Developed & Maintenance by Computer Division, BOU.